• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুনীল সাগরের শ্যামল কিনারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সুনীল সাগরের শ্যামল কিনারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুনীল সাগরের শ্যামল কিনারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥
     এ কথা কভু আর পারে না ঘুচিতে,
     আছে সে নিখিলের মাধুরীরুচিতে।
              এ কথা শিখানু যে আমার বীণারে,
              গানেতে চিনালেম সে চির-চিনারে॥
          সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
          স্বপনফসলের বিছনে বিছনে।
              মধুপগুঞ্জে সে লহরী তুলিবে,
              কুকুমকুঞ্জে সে পবনে দুলিবে,
                   ঝরিবে শ্রাবণের বাদলসিচনে।
              শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
              স্মরণবেদনার বরনে আঁকা সে।
                   চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
                   ইমনে কেদারায় বেহাগে বাহারে॥

রাগ: কানাড়া-পিলু-খাম্বাজ-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ফাল্গুন, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ মার্চ, ১৯৩০
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সুনীল সাগরের শ্যামল কিনারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কত কথা তারে ছিল বলিতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে নিরুপমা গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑