• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি সন্ধ্যার মেঘমালা (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি সন্ধ্যার মেঘমালা (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি সন্ধ্যার মেঘমালা (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি সন্ধ্যার মেঘমালা (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি    সন্ধ্যার মেঘমালা          তুমি আমার নিভৃত সাধনা,
          মম      বিজনগগনবিহারী।
আমি    আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা–
তুমি    আমারি, তুমি আমারি,           মম      বিজনজীবনবিহারী॥
মম      হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
          মম    সন্ধ্যাগগনবিহারী।
তব     অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া–
তুমি    আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী॥
মম      মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে।
          মম      মুগ্ধনয়নবিহারী।
মম      সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে–
তুমি    আমারি, তুমি আমারি,   মম    মোহনমরণবিহারী॥

রাগ: ইমনকল্যাণ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: চলন বিল
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

তুমি সন্ধ্যার মেঘমালা (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো কাঙাল আমারে কাঙাল করেছ (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কত কথা তারে ছিল বলিতে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑