• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
            পরানপ্রিয়
কোথা হতে ভেসে কূলে    লেগেছে চরণমূলে
            তুলে দেখিয়ো ॥
এ নহে গো তৃণদল,    ভেসে আসা ফুলফল–
     এ যে ব্যথাভরা মন    মনে রাখিয়ো ॥
কেন আসে কেন যায়    কেহ না জানে।
     কে আসে কাহার পাশে    কিসের টানে।
রাখ যদি ভালোবেসে    চিরপ্রাণ পাইবে সে,
     ফেলে যদি যাও তবে    বাঁচিবে কি ও॥


রাগ: কানাড়া
তাল: মধ্যমান
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১২৯৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899
রচনাস্থান: কলকাতা, বির্জিতলা
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑