• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে আমার হৃদয় আমার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে আমার হৃদয় আমার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে আমার হৃদয় আমার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে
     দীপের মতো গানের স্রোতে কে ভাসালে ॥
যেন রে তুই হঠাৎ বেঁকে   শুকনো ডাঙায় যাস নে ঠেকে,
              জড়াস নে শৈবালের জালে ॥
তীর যে হোথা স্থির রয়েছে,    ঘরের প্রদীপ সেই জ্বালালো–
              অচল রহে তাহার আলো।
গানের প্রদীপ তুই যে গানে   চলবি ছুটে অকূল-পানে
              চপল ঢেউয়ের আকুল তালে ॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ চৈত্র, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ এপ্রিল, ১৯১৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওরে আমার হৃদয় আমার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গানের ডালি ভরে দে গো উষার কোলে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কাল রাতের বেলা গান এল মোর মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑