• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারে তুমি অশেষ করেছ – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমারে তুমি অশেষ করেছ – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে তুমি অশেষ করেছ – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে তুমি অশেষ করেছ,     এমনি লীলা তব–
ফুরায়ে ফেলে আবার ভরেছ    জীবন নব নব।।
    কত-যে গিরি কত-যে নদী -তীরে
    বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে,
    কত-যে তান বাজালে ফিরে ফিরে
          কাহারে তাহা কব।।
তোমারি ওই অমৃতপরশে     আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে,     উথলি উঠে বাণী।
    আমার শুধু একটি মুঠি ভরি
    দিতেছ দান দিবস-বিভাবরী–
    হল না সারা, কত-না যুগ ধরি
          কেবলই আমি লব।।

রাগ: ছায়ানট
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

আমারে তুমি অশেষ করেছ – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ঘোষবর্ণ
Next Post:বাদল-দিনের প্রথম কদম ফুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑