আজি এ ভারত লজ্জিত হে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আজি এ ভারত লজ্জিত হে,
হীনতাপঙ্কে মজ্জিত হে ॥
নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা–
অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ॥
ধিক্কৃত লাঞ্ছিত পৃথ্বী ‘পরে, ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে–
রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে ॥
পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে,
পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে ॥
রাগ: ভূপালী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899
স্বরলিপিকার: সরলা দেবী
স্বরবিতান ৪৭
Leave a Reply