• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি তোর ভাবনা থাকে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যদি তোর ভাবনা থাকে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি তোর ভাবনা থাকে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি তোর   ভাবনা থাকে ফিরে যা-না।   তবে তুই   ফিরে যা-না।
              যদি তোর   ভয় থাকে তো করি মানা॥
যদি তোর   ঘুম জড়িয়ে থাকে গায়ে   ভুলবি যে পথ পায়ে পায়ে,
যদি তোর   হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা॥
যদি তোর   ছাড়তে কিছু না চাহে মন   করিস ভারী বোঝা আপন—
তবে তুই   সইতে কভু পারবি নে রে   এ বিষম পথের টানা॥
যদি তোর   আপনা হতে অকারণে   সুখ সদা না জাগে মনে
তবে তুই   তর্ক ক’রে সকল কথা করিবি নানাখানা॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

যদি তোর ভাবনা থাকে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

স্বরবিতান ৪৬

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে তোরা নেই বা কথা বললি (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মা কি তুই পরের দ্বারে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑