• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় বোলো না গাহিতে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমায় বোলো না গাহিতে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমায় বোলো না গাহিতে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আমায়   বোলো না গাহিতে বোলো না।
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
এ যে   নয়নের জল, হতাশের শ্বাস,   কলঙ্কের কথা, দরিদ্রের আশ,
     এ যে   বুক-ফাটা দুখে গুমরিছে বুকে গভীর মরমবেদনা।
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।
এসেছি কি হেথা যশের কাঙালি   কথা গেঁথে গেঁথে নিতে করতালি–
     মিছে কথা কয়ে, মিছে যশ লয়ে, মিছে কাজে নিশিযাপনা!
কে জাগিবে আজ, কে করিবে কাজ,   কে ঘুচাতে চাহে জননীর লাজ–
     কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা?
     এ কি   শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছেকথা ছলনা?।

রাগ: কাফি
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

আমায় বোলো না গাহিতে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শতগান। স্বরবিতান ৪৭

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি বাংলাদেশের হৃদয় হতে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অয়ি ভুবনমনোমোহিনী, মা (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑