• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা       সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে–
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা       যা খুশি তাই করি,   তবু   তাঁর খুশিতেই চরি,
আমরা       নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে–
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা         সবারে দেন মান,    সে মান    আপনি ফিরে পান,
মোদের      খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে–
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা       চলব আপন মতে,    শেষে     মিলব তাঁরি পথে,
মোরা        মরব না কেউ বিফলতার বিষম আবর্তে–
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।


রাগ: ইমন-ভূপালী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমরা মিলেছি আজ মায়ের ডাকে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑