• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার তোর মরা গাঙে বান এসেছে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার তোর মরা গাঙে বান এসেছে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার তোর মরা গাঙে বান এসেছে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     এবার তোর   মরা গাঙে বান এসেছে,     ‘জয় মা’ ব’লে ভাসা তরী ॥
ওরে রে     ওরে মাঝি, কোথায় মাঝি,    প্রাণপণে, ভাই, ডাক দে আজি–
     তোরা  সবাই মিলে বৈঠা নে রে,           খুলে ফেল্‌ সব দড়াদড়ি ॥
     দিনে দিনে বাড়ল দেনা,   ও ভাই,   করলি নে কেউ বেচা কেনা–
                   হাতে নাই রে কড়া কড়ি।
     ঘাটে বাঁধা দিন গেল রে,     মুখ দেখাবি কেমন ক’রে–
              ওরে,   দে খুলে দে,   পাল তুলে দে,   যা হয় হবে বাঁচি মরি ॥

রাগ: সারিগান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

এবার তোর মরা গাঙে বান এসেছে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোর আপন জনে ছাড়বে তোরে (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নিশিদিন ভরসা রাখিস (স্বদেশ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑