• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
                   পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
          এই-যে হিয়া থরোথরো   কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ॥
                   এই দীনতা ক্ষমা করো প্রভু,
                   পিছন-পানে তাকাই যদি কভু।
          দিনের তাপে রৌদ্রজ্বালায়   শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑