• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার,
     কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার॥
নয়নে ঘুম নিল কেড়ে,   উঠে বসি শয়ন ছেড়ে—
           মেলে আঁখি চেয়ে থাকি, পাই নে দেখা তার॥
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে,
     জানি নে কোন্ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে।
কোন্ বেদনায় বুঝি না রে   হৃদয় ভরা অশ্রুভারে,
           পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার॥

রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ বৈশাখ, ১৩১৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑