• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবনমরণের সীমানা ছাড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবনমরণের সীমানা ছাড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনমরণের সীমানা ছাড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে॥
        এ মোর হৃদয়ের বিজন আকাশে
        তোমার মহাসন আলোতে ঢাকা সে,
        গভীর কী আশায় নিবিড় পুলকে
             তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে॥
        নীরব নিশি তব চরণ নিছায়ে
        আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
             আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া
             তোমার বীণা হতে আসিল নাবিয়া!
             ভুবন মিলে যায় সুরের রণনে,
                 গানের বেদনায় যাই যে হারায়ে॥

রাগ: বেহাগ
তাল: রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

জীবনমরণের সীমানা ছাড়ায়ে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার কাছে এ বর মাগি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑