• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা–
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
           সুরের-গন্ধ-ঢালা?।
তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে,
খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে,
কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা!
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
           সুরের-গন্ধ-ঢালা?।
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি,
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি।
শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে,
অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে।
নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা–
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
           সুরের-গন্ধ-ঢালা?।

রাগ: কালাংড়া-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:লালন গীতি – দেহতত্ত্ব
Next Post:সুরের গুরু দাও গো সুরের দীক্ষা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑