• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি তো আসল বিলাতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আমি তো আসল বিলাতি

আমি তো আসল বিলাতি, আমি নয় কোন অন্য জাতি।
বিলাত সেই গঞ্চজাতে, ছিলাম আমি জাতে জাতে
আসি আহাদত সেফাতে ভুলি এস্কে মাতি।
সুমিষ্ট নিয়ামত খেতে, বিলাত হতে আসি ভারতে।
আসি সুয়েজ খালের পথে, আফগানে করে স্থিতি।
পাঞ্জাবের রাজধানী লাহাের, সেথায় এসে সে শহর
ফলে ফুলে শোভে শহর, করেছিলাম তাই বসতি।
লাহাের হতে আসি বোম্বাইতে, ভরপুর দেখি কলকারখানাতে
রইলাম দালানে নীচের তলাতে, মনের তলায় হয় না শান্তি
বোম্বাই হতে আসি দিল্লীতে, বাদশাহর জোমা মসজিদের উপর কোটাতে।
ঝাড় লণ্ঠন কত বাহার দেখতে, জ্বলছে আলো দিবারাতি
তিথি যোগে কর্ম ফাঁসে, দিল্লী হতে জোয়ারে ভেসে,
ধাক্কায় ধাক্কায় মাসে মাসে কলকাতা এসে হই নব কান্তি
তথা হতে এসে ঢাকায় পেলাম এই রাজ্য পাট,
এই দেহ ভারতে হয়েছি লাট,
মনসুর কয়, ঝড় ঝঞ্ঝাট প্রজা শাসনের পান্তি।।

———–
মনসুর

Category: বাউল গান
Previous Post:খোদা নাইক কোনখানে
Next Post:আমি কে চিনবি যদি জ্বাল ঘরে জ্ঞানের বাতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑