• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালীগুণ গেয়ে, বগল বাজায়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালীগুণ গেয়ে, বগল বাজায়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন

কালীগুণ গেয়ে, বগল বাজায়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন

মূলতানী – একতালা।

কালীগুণ গেয়ে, বগল বাজায়ে,
এ তনু-তরণী ত্বরা করি চল বেয়ে।
ভবের ভাবনা কিবা, মনকে কর নেয়ে॥
দক্ষিণবাতাস মূল, পৃষ্ঠদেশে অনুকূল, কাল রবে চেয়ে॥
শিব নহেন মিথ্যাবাদী, আজ্ঞাকারী অণিমাদি,
প্রসাদ বলে প্রতিবাদী পলাইবে ধেয়ে॥

পাঠান্তর / পাঠভেদ:

মূলতানী – একতালা

কালীগুণ গেয়ে, বগল বাজায়ে, এ তনু-তরণী ত্বরা
করি চল বেয়ে।
ভবের ভাবনা কিবা, মনকে কর নেয়ে॥
দক্ষিণবাতাস মূল, পৃষ্ঠদেশে অনুকূল, কাল রবে চেয়ে।
শিব নহেন মিথ্যাবাদী, আজ্ঞাকারী অণিমাদি,
প্রসাদ বলে প্রতিবাদী পলাইবে ধেয়ে॥

পাঠান্তর / পাঠভেদ:

কালীগুণ, গেয়ে,        বগল বাজায়ে,
এ তনুতরণী ত্বরা করি চল বেয়ে।
ভবের ভাবনা কিবা মনকে কর নেয়ে॥
দক্ষিণবাতাস মূল,        পৃষ্ঠদেশে অনুকূল,
অনায়াসে পাবে কূল কাল রবে চেয়ে।
শিব নহে মিথ্যাবাদী,        আজ্ঞাকারী অণিমাদি,
প্রসাদ বলে প্রতিবাদী পলাইবে ধেয়ে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এলো চিকুরনিকর নরকর কটীতটে, হরে বিহরে রূপসী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালীপদ মরকত আলানে, মনকুঞ্জরেরে বাঁধ এঁটে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑