• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন সুনাগর করি জোড় কর এক নিবেদিয়ে বাণী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শুন সুনাগর করি জোড় কর এক নিবেদিয়ে বাণী

ভাব সম্মিলন ।। সুহই ।।

শুন সুনাগর,                      করি জোড় কর,
এক নিবেদিয়ে বাণী।
এই কর মেনে,                      ভাঙ্গে নাহি জেনে,
নবীন পিরীতি খানি।।
কুল শীল জাতি,                      ছাড়ি নিজ পতি,
কালি দিয়ে দুই কুলে।
এ নব যৌবন,                      পরশ রতন,
সঁপেছি চরণ তলে।।
তিনহি আখর,                      করিয়ে আদর,
শিরেতে লয়েছি আমি।
অবলার আশ,                      না কর নৈরাশ,
সদাই পুরিবে তুমি।।
তুমি যশরাজ,                      রসের সমাজ,
কি আর বলিব আমি।
চণ্ডীদাস কহে,                      জনমে জনমে,
বিমুখ না হোয় তুমি।।

————–

পুরিবে পাঠান্তর–\”পুরাইবে\”।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বঁধু কি আর বলিব আমি যে মোর ভরম ধরম করম সকলি জানহে তুমি
Next Post:নিবেদন শুন শুন বিনোদ নাগর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑