• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া তোরে যে এ বুদ্ধি দিল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া তোরে যে এ বুদ্ধি দিল

মাথুর ।। শ্রীরাগ ।।

ধিক্‌ ধিক্‌ ধিক্‌,                  নিঠুর কালিয়া,
তোরে যে এ বুদ্ধি দিল।
কেবা সেধে ছিল                 পিরীতি করিতে,
মনে যদি এত ছিল।।
ধিক্‌ ধিক্‌ ধিক্‌,                 নিঠুর কালিয়া
লাজের নাহিক লেশ।
এক দেশে এলি                 অনল জ্বালায়ে,
জ্বালাইতে আর দেশ।।
জনম অবধি,                 কালিয়া বদন,
না ধুলি লাজের ঘাটে হে।
ব্রহ গোপীদে’ হ’তে,                 মথুরা নাগরী,
কত রূপে গুণে বটে হে।।
কিম্বা কুবুজা,                 নামে কুবুজিনী,
তেঞি সে লেগেছে মনে।
আপনি যেমন                 ত্রিভঙ্গ মুরারী,
বিহি মিলায়েছে জেনে।।
কিম্বা কুবুজা                 গুণে গুণবতী,
গুণেতে করেছে বশ।
পিরীতি সুখের,                 কি জানে যজিতে,
কিবা সে রেখেছে যশ।।
যতেক তোমারে,                 পিরীতি করুক,
তেমন পিরীতি হ’বে না।
রাধা নাথ বিনে,                 কুবুজার নাথ,
কেহ ত তোমারে ক’বে না।।
কি আর কহিব,                 মনের বেদনা,
কহিতে যে দুখ পাই।
চণ্ডীদাস কহে,                 কহিতে বেদনা,
পরাণ ফাটিয়া যায়।। *

——————-

* হস্তলিখিত প্রাচীন গ্রন্থ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ধিক্‌ ধিক্‌ ধিক্‌ তোরে রে কালিয়া কে তোরে কুবুদ্ধি দিল
Next Post:হে কুবুজার বন্ধু পাসরেছ রাই মুখইন্দু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑