• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রধিকা আদেশে মনের হরষে কুসুম রচনা করে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » রধিকা আদেশে মনের হরষে কুসুম রচনা করে

রধিকা আদেশে,                      মনের হরষে,
কুসুম রচনা করে।
মল্লিকা মালতি,                      আর জাতী যূথি,
সাজাইছে থরে থরে।।
আজ রচয়ে বাসক শেজ।
মুনিগণ চিত,                      হেরি মূরছিত,
কন্দর্পের ঘুচে তেজ।।
ফুলের আচির,                      ফুলের প্রাচীর,
ফুলেতে ছাইল ঘর।
ফুলের বালিস,                      আলিস কারণ,
প্রতি ফুলে ফুলশর।।
শুক পিক দ্বারী,                      মদন প্রহরী,
ভ্রমর ঝঙ্কারে তায়।
ছয় ঋতু মত্ত,                      সহিত বসন্ত,
মলয় পবন বায়।।
উজোরল রাই,                      মণিময় বাতি
কর্পূর তাম্বুল বারি।
চণ্ডীদাস ভণে,                      রাখি স্থানে স্থানে,
শয়ন করিল গোরি।।

————–

বাসক সজ্জা ।। গান্ধার ।।

হরষে – আনন্দে। শেজ – শয্যা। পিক – কোকিল। উজোরল – উজ্জ্বল হইল।

বাসক সজ্জা লক্ষণঃ–
\”প্রিয়ার সহিত বিলাসের আশ করি। গৃহ শয্যা মাল্য তাম্বুল সিগ্ধ বারি।।
চন্দনাদি মালা গন্ধ বসন ভূষণ। সাজায় করিয়া সাধ প্রিয়ার কারণ।।\”
–ভক্তমাল।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি পিরীতি কি রীতি মূরতি হৃদয়ে লাগল সে
Next Post:বন্ধুর লাগিয়া শেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑