• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরীতি বলিয়া এ তিন আঁখর বিদিত ভুবন মাঝে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » পিরীতি বলিয়া এ তিন আঁখর বিদিত ভুবন মাঝে

পিরীতি বলিয়া,                      এ তিন আঁখর,
বিদিত ভুবন মাঝে।
তাহে কি পশিল,                    সেই সে জানিল,
কি তার কুল ভয় লাজে!
বেদ বিধি পর,                    সব অগোচর,
ইহা কি জানে আনে।
রসে গর গর,                    রসের অন্তর,
সেই স মরম জানে।।
দুহুঁক অধর,                    সুধারস বাণী,
তাহে উপজিল পি।
হিয়ায় হিয়ায়,                    পরশ করিতে,
তাহার তুলনা কি।।
কহে চণ্ডীদাস,                    শুন বিনোদিনি,
পিরীতি রসেতে ভোর।
পিরীতি করিয়া,                    ছাড়িতে নারিবে, আ
আপনি হইবে চোর।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। শ্রীরাগ ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি পিরীতি সব জন কহে পিরীতি সহজ কথা
Next Post:পিরীতি পিরীতি কি রীতি মূরতি হৃদয়ে লাগল সে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑