• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগো সই কে জানে এমন রীত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আগো সই কে জানে এমন রীত

আগো সই কে জানে এমন রীত।
শ্যাম বঁধুর সনে,                পিরীত করিয়া,
কেবা যাবে পরতীত।।
খাইতে পিরীতি,                শুইতে পিরীতি,
পিরীতি স্বপনে দেখি।
পিরীতি লহরে,                আকুল হইয়া,
পরাণ পিরীতি সাক্ষী।।
পিরীতি আঁখর,                জপি নিরন্তর,
এক পণ তার মূল।
শ্যাম বন্ধুর সনে,                পিরীতি করিয়া,
নিছিয়া দিলাম কুল।।
চণ্ডীদাস কয়,                 অসীম পিরীতি,
কহিতে কহিব কত।
আদর করিয়া,                যতেক রাখিবে,
পিরীতি পাইবা তত।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

নিছিয়া – জলাঞ্জলী।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সখিরে মনের বেদনা কাহারে কহিব কেবা যাবে পরতীত
Next Post:আমার মনের কথা শুন গো সজনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑