• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কানু পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কানু পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি

কানু পরিবাদ,                        মনে ছিল সাধ,
সফল করিল বিধি।
কুজন বচনে,                        ছাড়িতে নারিব,
সে হেন গুণের নিধি।।
বঁধুর পিরীতি,                        শেলের ঘা,
পহিলে সহিল বুকে।
দেখিতে দেখিতে,                        ব্যথাটী বাড়িল,
এ দুখ কহিব কাকে।।
অন্য ব্যথা নয়,                        বোধে শোধে যায়,
হিয়ার মাঝারে থুয়া।
কোন কুলবতী,                        কুল মজাইয়া,
কেমনে রৈয়াছে শুয়া?
সকল ফুলে,                        ভ্রমরা বুলে,
কি তার আপন পর।
চণ্ডীদাস কহে,                        কানুর পিরীতি,
কেবল দুঃখের ঘর।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

পহিলে – (হিন্দী) প্রথমে। কেমনে রৈয়াছে শুয়া – কেমনে শুইয়া রহিয়াছে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পাসরিতে চাহি তারে পাসরা না যায় গো
Next Post:সখিরে মনের বেদনা কাহারে কহিব কেবা যাবে পরতীত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑