• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না

আমার যেমন বেণী তেমনি রবে
চুল ভিজাব না।
জলে নামবো জল ছড়াব
জল তো৷ ছোঁব না॥
ইধারো উধারো সাঁতারো পাথারো
করি আনাগোনা।
জলে ডুব দিব কারুরই কথা শুনব না
ভুখ লাগাবো ভূখে মরব না ॥
রাঁধিব বাড়িব ব্যঞ্জন বাড়িব
তবুও আমি হাঁড়ি ছোব না।
গোঁসাই রসরাজ বলে
শুনগো নাগরী,
ও রূপের যাই বলিহারি,
আমি হব না সতী না হব অসতী
তবু পতি আমি ছাড়ব না।
যেমন বেণী তেমনি রবে
চুল ভিজাব না ॥

সূত্র : বাঙ্গলার বাউল গান

Add to favorites 1
Category: ফোক গান
Previous Post:দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা – লিরিক্স – নবনীদাস বাউল
Next Post:রাই জাগো রাই জাগো শুক-সারি বলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑