• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপন বসন ঘুচায়ে তখন লেপয়ে কেশেতে মাটী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আপন বসন ঘুচায়ে তখন লেপয়ে কেশেতে মাটী

আপন বসন                 ঘুচায়ে তখন,
লেপয়ে কেশেতে মাটী
তবল্লক ছাঁদে,                 বসন পিঁধে,
সঙ্গে চলয়ে হাঁটি।।
মনোহর ঝুলি কাঁধে।
তাহার ভিতর,                 শিকড় নিকর,
যতন করিয়া বাঁধে।।
ঘুচাইয়া লাজে,                 চিকিচ্ছার কাজে,
বসিলা রোগীর কাছে।
ঘুচায়ে বসন,                 নিরখে বদন,
(বলে) \”রোগ যে ইহার আছে।।\”
বাম হাত ধরি,                 অঙ্গুলি মোড়ি,
দেখে ধাতু কিবা বয়।
\”পিরিতের জ্বরে,                 জ্বরেছে ইহারে,
পরাণ রহে কি না রয়।।\”
হাসিয়া নাগরী,                 উঠি অঙ্গ মোড়ি,
\”ভাল যে কহিলা বটে।
বল কি খাইলে,                হইলে সবলে,
বেয়াধি কেমনে ছুটে।।\”
\”ঔষধ যে হয়,                 মনে করি ভয়,
এখনি খাওয়ায়ে যেতেম।
ভাল যে হইত,                 জ্বর যে যাইত
যদি সে সময় পেতেম।।\”
তখন নাগরী,                 বুঝিলা চাতুরী,
টীট নাগররাজ।
বাশুলী নিকটে,                 চণ্ডীদাস রটে,
এমন কাহার কাজ।।

————–

শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য ।। ভাটিয়ারী ।।

বসন – পাঠান্তর–\”বরণ\”। তবল্লক – তকল্লুবী। নিকর – রাশি। পিরিতের জ্বরে – পাঠান্তর–\”পিরিতের বিষে\” (প, ক, ত)।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:গোকুল নগরে ফিরি ঘরে ঘরে বেড়াই চিকিৎসা করি
Next Post:দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑