• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এক দিন মনে রভস কাজ মালিনী হইল রসিক রাজ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » এক দিন মনে রভস কাজ মালিনী হইল রসিক রাজ

এক দিন মনে রভস কাজ।
মালিনী হইল রসিক রাজ।।
ফুলমালা গাঁথি ঝুলায়ে হাতে।
\”কে নিবে, কে নিবে\” ফুকারে পথে।।
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে \”কত লইবে কড়ি?\”
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল করে ঈষৎ হাসি।।
মালিনী কহয়ে \”সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে।।\”
এত কহি মালা পরায় গলে।
বদন চুম্বন করিল ছলে।।
বুঝিয়া নাগরী ধরিলা করে।
\”এত টীটপনা আসিয়া ঘরে?\”
নাগর কহয়ে \”নহি যে পর।\”
চণ্ডীদাস কহে কি কর ডর।।

————–

শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য ।। সুহিনী ।।

রভস – রহস্য। রাজ – কৃষ্ণ। ফুকারে – চিৎকার করে। মূল – মূল্য, দাম। টীটপনা – চতুরতা।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:নাপিতিনী কহে শুন লো সই অনাথী জনের বেতন কই
Next Post:গোকুল নগরে ফিরি ঘরে ঘরে বেড়াই চিকিৎসা করি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑