• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে

কি লাগিয়া দণ্ড ধরে                  অরুণ বসন পরে
কি লাগিয়া মুড়াইল কেশ।
কি লাগিয়া মুখ-চাঁদে              রাধা রাধা বলি কাঁদে
কি লাগিয়া ছাড়িল নিজ দেশ॥
শ্রীবাসের উচ্চ রায়                 পাষাণ মিলাঞা যায়
গদাধর না জিয়ে পরাণে।
বহিছে তপত ধারা                  যেন মন্দাকিনী পারা
মুকুন্দের ও দুই নয়ানে॥
সকল মোহান্ত-ঘরে                বিধাতা বুঝাইয়া ফিরে
তবু স্থির নাহি হয় কেহ।
জ্বলন্ত অনল হেন                      রমণী ছাড়িল কেন
কি লাগি তেজিল তার লেহ॥
কি কব দুখের কথা                   কহিতে মরম-ব্যথা
না দেখি বিদরে মোর হিয়া।
দিবানিশি নাহি জানি                বিরহে আকুল প্রাণী
বাসু ঘোষ পড়ে মুরছিয়া॥

Category: পদাবলী-কীর্তনTag: বাসুদেব ঘোষ
Previous Post:আজিকার স্বপনের কথা শুনলো মালিনী সই
Next Post:শচীর মন্দিরে আসি দুয়ারের পাশে বসি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑