• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস – সোহরাব হাসান

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস – সোহরাব হাসান

যে তুমি বাসোনি ভালো, সে তোমার ভালোবাসাহীন
দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছি।

আজ ভালোবাসো নাই; একদিনবেসেছিলে
সেই বাসা এখনো বুকের মাঝে চিনচিন করে বাজে
যে তোমাকে ভালোবাসে, আমার কথা ভেবে
না হয় তাঁকে একটু বেশি ভালোবেসে নিয়ো।

অপটু শিকারির হাতে ধরা আত্মঘাতী তীরের মতো
আমার ভালোবাসা আমাকেই বিদ্ধ করে চলেছে অবিরত
ভালোবাসাহীন যে জীবন আমি বেছে নিয়েছি
তার ঋণ কোনো দিন শেষ হওয়ার নয়।

তুমি যাকে একদিন ভালোবেসেছিলে সে আমি নই
আমার অপস্রিয়মাণ ছায়া; ছায়াহীন ঠুনকো মানুষ আমি
কী করে তোমার ভালোবাসার প্রতিদান দেব?
জলহীনতায় ভালোবাসা মরে যায়,
বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২১, ২০১১

Category: কবিতা
Previous Post:প্রুফরিডার – শামসুজ্জামান
Next Post:তমোহরের জন্মদিন – রুবী রহমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑