• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুলে পুছিনু, বল, বল ওরে ফুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ফুলে পুছিনু, বল, বল ওরে ফুল

ফুলে পুছিনু, বল, বল ওরে ফুল!
কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল?
“যার রূপে উজালা দুনিয়া, কহে গুল,
দিল সেই মোরে এই রূপ এই খোশবু।
আল্লাহু আল্লাহু।।”

“ওরে কোকিল, কে তোরে দিল এ সুর,
কোথা পেলি পাপিয়া এ কন্ঠ মধুর?”
কহে কোকিল পাপিয়া, “আল্লাহ গফুর,
তাঁরি নাম গাহি ‘পিউ পিউ’ কুহু কুহু-
আল্লাহু আল্লাহু।।”

“ওরে রবি-শশী, ওরে গ্রহ-তারা
কোথা পেলি এ রওশনী জ্যোতি ধারা?”
কহে, “আমরা তাহারি রূপের ইশারা
মুসা, বেহুঁশ হলো হেরি’ যে খুবরু
আল্লাহু আল্লাহু।।”

যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়
কূল-মখলুক যাঁহারি মহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি এইদুনিয়ায়,
নাম নিতে নিতে মরি এই আরজু
আল্লাহু আল্লাহু।।

Category: নজরুলগীতি
Previous Post:দে জাকাত, দে জাকাত, তোরা দেরে জাকাত
Next Post:ভেসে যায় হৃদয় আমার মদিনা-পানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑