• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি।
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।।
ঐ কলমা জপে যে ঘুমের আগে
ঐ কলমা জপিয়া যে প্রভাতে জাগে,
দুখের সংসার যার সুখময় হয়, তা’র-
তার মুসিবত আসে না কো, হয় না ক্ষতি।।

হরদম জপে মনে কলমা যে জন
খোদায়ী তত্ত্ব তা’র রহে না গোপন,
দীলের আয়না তার হয়ে যায় পাক সাফ,
সদা আল্লার রাহে তার রহে মতি।।

এসমে আজম হতে কদর ইহার
পায় ঘরে ব’সে খোদা রসুলের দিদার,
তাহারি হৃদয়াকাশে সাত বেহেশত নাচে
তার আল্লার আরশে হয় আখেরে গতি।।

Category: নজরুলগীতি
Previous Post:ইসলামের ঐ বাগিচাতে ফুটলো দুটি ফুল
Next Post:চল রে কাবার জেয়ারতে, চল নবীজীর দেশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑