• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মোহাম্মদের নামে ধেয়ান হৃদয়ে যার রয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার মোহাম্মদের নামে ধেয়ান হৃদয়ে যার রয়

আমার মোহাম্মদের নামে ধেয়ান হৃদয়ে যার রয়
ওগো হৃদয়ে যার রয়।
খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়।।

ঐ নামে যে ডুবে আছে
নাই দুঃখ-শোক তাহার কাছে;
ঐ নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়।।

যে খোশ-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে,
জেনেছে সে কোরন-হাদিস-ফেকা এক নিমেষে।

মোর নবীজীর বর-মালা,
করেছে যার হৃদয় আলা
বেহেশতের সে আশ রাখে না,
তার নাই দোজখে ভয়।।

Category: নজরুলগীতি
Previous Post:সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে
Next Post:ইসলামের ঐ বাগিচাতে ফুটলো দুটি ফুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑