• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীর মাঝে রবির সময় আমার মোহাম্মদ রসুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নবীর মাঝে রবির সময় আমার মোহাম্মদ রসুল

নবীর মাঝে রবির সময়
আমার মোহাম্মদ রসুল।
খোতার হবিব নকিব
বিশ্বে নাই যার সমতুল।।

পাক আরশে পাশে খোদার
গৌরবময় আসন যাঁহার,
খোশ নসিব উম্মত আমি তাঁর
পেয়েছি অকূলে কূল।।

আনিলেন যিনি খোদার কালাম,
তাঁর কদমে হাজার সালাম;
ফকীর দরবেশ জপি সেই নাম
ঘর ছেড়ে হল বাউল।।

জানি, উম্মত আমি গুনাহগার,
হব তবু পুলসরাত পার;
আমার নবী হযরত আমার
কর মোনাজাত কবুল।।

Category: নজরুলগীতি
Previous Post:নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি
Next Post:অন্নদাপ্রসাদ চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑