• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে শুভ্রবসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ওরে শুভ্রবসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে

ওরে শুভ্রবসনা রজনীগন্ধা
বনের বিধবা মেয়ে,
হারানো কাহারে খুঁজিস নিশীথ–
আকাশের পানে চেয়ে॥

ক্ষীণ তনু-লতা বেদনা-মলিন
উদাস মূরতি ভূষণ-বিহীন,
তোরে হেরি’ ঝরে কুসুম অশ্রু
বনের কপোল বেয়ে॥

তুই লুকায়ে কাঁদিস্ রজনী জাগিস্
সবাই ঘুমায় যবে,
বিধাতারে যেন বলিস, “দেবতা,
আমারে লইবে কবে”।

করুণ-শুভ্র-ভালোবাসা তোর
সুরভি ছড়ায় সারা নিশি ভোর,
প্রভাত বেলায় লুটাস্ ধুলায়
যেন কারে নাহি পেয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:সেদিন অভাব ঘুচবে কি মোর
Next Post:তুমি তো মকসুদ আমার সকলি কামেতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑