• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়

ফুটলো সন্ধ্যামণির ফুল
আমার মনের আঙিনায়।
ফুল-ফোটাতে কে এলে
ফুল-ঝরানো সাঁঝ-বেলায়।।

আজ কি মোর দিনের শেষে
উঠলো চাঁদ মধুর হেসে’
কৃষ্ণা-তিথির তৃষ্ণা মোর
মিটলো ওই জোছনায়।।

আজ যে আঁখি অশ্রু-হীন,
কি দিয়ে ধোয়াই চরণ’
সুন্দর বরের বেশে
এলে কি আমার মরণ’!
দেখ বসন্তের পাখি
কোয়েলা গেছে ডাকি
আনন্দের দূত তুমি
ডাকিয়া ফুল ফোটায়।।

Category: নজরুলগীতি
Previous Post:আবীর-রাঙা আভীর নারী সনে
Next Post:মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑