• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খয়বর-জয়ী আলী হায়দর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » খয়বর-জয়ী আলী হায়দর

খয়বর-জয়ী আলী হায়দর,
জাগো জাগো আরবার!
দাও দুশমন-দুর্গ-বিদারী
দুধারী জুলফিকার।।
এস শেরে-খোদা ফিরিয়া আরবে–
ডাকে মুসলিম ইয়া আলী রবে;
হায়দরি-হাকে তন্দ্রা-মগনে
করো করো হুঁশিয়ার।।

আলবোর্জের চূড়া গুঁড়া-করা
গোর্জ আবার হানো;
বেহেশতি সাকি,মৃত এ জাতিরে
আবে-কওসর দানো।

আজি বিশ্ব-বিজয়ী জাতি যে বেহুঁশ,
দাও তারে নব কুয়ত ও জোশ;
এস নিরাশার মরু-ধূলি উড়ায়ে
দুলদুল-আসওয়ার।।

Category: নজরুলগীতি
Previous Post:ওরে ও মদিনা, বলতে পারিস কোন সে পথে তোর
Next Post:জরীন হরফে লেখা রূপালি হরফে লেখা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑