• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি

এ কোন্ মধুর শরাব দিলে আল আরাবি সাকি,
নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হল আঁখি।।

তৌহিদের শিরাজি নিয়ে
ডাকলে সবায় : ‘যা রে পিয়ে!’
নিখিল জগৎ ছুটে এলো
রইল না কেউ বাকি।।

বসলো তোমার মহ্ফিল দূর মক্কা মদিনাতে,
আল্-কোরানের গাইলে গজল শবে কদর রাতে।

নরনারী বাদশা ফকির
তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজ্রানা দিল
রাঙা পায়ে রাখি’।।

Category: নজরুলগীতি
Previous Post:ইয়া মোহাম্মদ বেহেশত হতে
Next Post:ওরে ও মদিনা, বলতে পারিস কোন সে পথে তোর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑