• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমিনার-দুলাল এস মদিনায় ফিরিয়া আবার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমিনার-দুলাল এস মদিনায় ফিরিয়া আবার

আমিনার-দুলাল এস মদিনায় ফিরিয়া আবার।
ডাকে ভুবন-বাসী।
হে মদিনার চাঁদ, জ্যেতিতে তোমার, আধাঁর ধরার
মুখে ফোটও হাসি।।

নয়নের পিয়ালায় আনো হযরত
তরাইতে পাপীরে খোদার রহমত;
আবার কাবার পানে ডাকো সকলে
বাজায়ে মধুর কোরানের বাঁশি।।

শোকে বেদনার পাপের জ্বালায় হের প্রায় আজি বিশ্ব-নিখিল
খোদার হাবিব এসে বাঁচাও বাঁচাও বসাও খুশীর হাট
তাজা কর দীল
প্রেম-কওসর দিয়ে বেহেশত হতে
মেহবুব পাঠাও দুঃখের জগতে,
দুনিয়া ভাসুক পুন পুণ্য-স্রোতে
শোনাও আজান পাপ-তাপ-বিনাশী।।

Category: নজরুলগীতি
Previous Post:রসুল নামের ফুল এনেছি রে
Next Post:ওরে ও নতুন ঈদের চাঁদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑