• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঐ হের রসুলে-খোদা এল ঐ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ঐ হের রসুলে-খোদা এল ঐ

ঐ হের রসুলে-খোদা এল ঐ।
গেলেন মদিনা যবে হিজরতে হযরত
মদিনা হল যেন খুশিতে জিন্নত,
ছুটুয়া আসিল পথে মর্দ ও আওরত
লুটায়ে পায়ে নবীর, গাহে সব
(মোর) ঐ হের রসুলে-খোদা এল ঐ।।

হাজার সে কাফের সেনা বদরে,
তিন শত তের মোমিন এধারে ;
হযরতে দেখিল যেই, কাঁপিয়া ডরে
কহিল কাফের সব তাজিমের ভরে
ঐ হের রসুলে-খোদা এল ঐ।।

কাঁদিবে কেয়ামতে গুনাহগার সব,
নবীর কাছে শাফায়তি করিবেন তলব,
আসিবেন কাঁদন শুনি’ সেই শাহে-আরব
অমনি উঠিবে সেথা খুশির কলরব
ঐ হের রসুলে-খোদা এল ঐ।।

Category: নজরুলগীতি
Previous Post:আমার ধ্যানের ছবি আমারি হযরত
Next Post:যেতে নারি মদিনায়, আমি নারী হে প্রিয় নবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑