• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর

আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর।
আমি এদেশে হায় গুনাহগারি দিলাম জীবন ভর।।

পাঞ্জেগানার বাজার যেথা বসে দিনে রাতে,
দুই টাকা আল্লাহ বসুল পুঁজি নিয়ে হাতে
কত পথের ফকির সওদা করে হল সওদাগর।।

সেথা আজান দিয়ে কোরান পড়ে ফেরিওয়ালা হাঁকে,
বোঝাই করে দৌলত দেয়, যে সাড়া দেয় ডাকে।
ওগো জানেন তাহার পাকে পাকে কাবা খোদার অাফিস-ঘর।।

বেহেশতে রোজগারের পরে ছাড়পত্র পায়,
পায় সে সাহস ঈমান-জাহাজ যদি ডুবে যায়।
ওগো যেতে খোদার খাস-মহলে পায় সে সীলমোহর।।

Category: নজরুলগীতি
Previous Post:আবে-হায়াতের পানি দাও
Next Post:আমার ধ্যানের ছবি আমারি হযরত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑