• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেদিন রোজ হাশরে করতে বিচার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যেদিন রোজ হাশরে করতে বিচার

যেদিন রোজ হাশরে করতে বিচার
তুমি হবে কাজী,
সেদিন তোমার দিদার আমি
পাব কি আল্লাজী।।

সেদিন নাকি তোমার ভীষন কাহহার-রূপ দেখে
পীর পয়গাম্বর কাঁদবে ভয়ে ‘ইয়া নফসি’ ডেকে।
সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে।
আমি তোমায় দেখে হাজার বার দোজখ যেতে রাজী (আল্লা)।।

যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ,
দোজখ কি আর ছুঁতে পারে পবিত্র তার দেহ।
সে হোক না কেন হাজার পাপী, হোক না বে-নামাজী।।

ইয়া আল্লাহ, তোমার দয়া কত, তাই দেখাবে ব’লে
রোজ হাশরে দেখা দেবে বিচার করার ছলে।
প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজি।।

Category: নজরুলগীতি
Previous Post:আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়
Next Post:আবে-হায়াতের পানি দাও

Reader Interactions

Comments

  1. সামিন

    August 24, 2026 at 12:52 pm

    অনেক সুন্দর গানটি

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑