• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি যদি আরব হতাম মদিনারই পথ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি যদি আরব হতাম মদিনারই পথ

ইসলামি গান

আমি যদি আরব হতাম, মদিনারই পথ।
এই পথে মোর চলে যেতেন নূর-নবী হজরত।।

পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে,
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে।
সেই চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহ-ই-তুরে,
(সেথা) দিবানিশি করতাম তার কদম জিয়ারত।।

মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে,
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে,
চক্ষে আমার বইত নদী পেয়ে সে ন্যামত।।

আমার বুকে পা ফেলে রে বীর আসহাব যত
রণে যেতেন দেহে আমার আঁকি মধুর ক্ষত।
কুল মুসলিম আসত কাবায়,
চলতে পায়ে দলত আমায়
আমি চাইতাম খোদার দীদার শাফায়ত জিন্নত।।

Category: নজরুলগীতি
Previous Post:তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
Next Post:ওগো মুর্শিদ বলো বলো রসুল কোথায় থাকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑