• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানি আমার সাধনা নাই আছে তবু সাধ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জানি আমার সাধনা নাই আছে তবু সাধ

জানি আমার সাধনা নাই আছে তবু সাধ,
তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ।।
চকোর নহি মেঘও নহি
আপন ঘরে বন্দী রহি’
আমি শুধু মনকে কহি–
কাঁদ নিশি দিন কাঁদ।।

কূল-ডুবানো জোয়ার কোথা পাব হে সুন্দর?
হে চাঁদ, আমি সাগর নহি, পল্লী-সরোবর।
আমি পল্লী -সরোবর।

নিশীথ-রাতে আমার নীরে,
প্রেমের কুমুদ ফোটে ধীরে,
মোর ভীরু প্রেম যেতে নারে
ছাপিয়ে লাজের বাঁধ।।

Category: নজরুলগীতি
Previous Post:ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি
Next Post:তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑