• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

না মিটিতে সাধ মোর নিশি পোহায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » না মিটিতে সাধ মোর নিশি পোহায়

না মিটিতে সাধ মোর নিশি পোহায়।
গভীর আঁধার ছেয়ে
আজো হিয়ায়।।

আমার নয়ন ভরে
এখনও শিশির ঝরে,
এখনো বাহুর পরে
বঁধু ঘুমায়।।

এখনো কবরী-মূলে
কুসুম পড়েনি ঢুলে,
এখনো পড়েনি খুলে
মালা খোঁপায়।।

নিভায়ে আমার বাতি
পোহালো সবার রাতি;
নিশি জেগে মালা গাঁথি
প্রাতে শুকায়

Category: নজরুলগীতি
Previous Post:আমি অগ্নি-শিখা, মোরে বাসিয়া ভালো
Next Post:মাদল বাজিয়ে এল বাদল মেঘ এলোমেলো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑