• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বুকের ভিতর জ্বলছে আগুন 

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বুকের ভিতর জ্বলছে আগুন 

কাফি – ঝাঁপতালা

বুকের ভিতর জ্বলছে আগুন  
দমকল ডাক ওলো সই।
শিগগির ফোন কর বঁধুরে  
নইলে পুড়ে ভস্ম হই॥ 
      অনুরাগ-দেশালাই নিয়ে  
      প্রেমের স্টোভ জ্বালতে গিয়ে,  
      আমার প্রাণের খোড়ো ঘরে  
      লাগল আগুন ওই লো ওই॥
প্রেমের কেরোসিন যে এত
অল্প জ্বলে, জানিনে তো!
কী দাবানল জ্বলছে বুকে  
জানবে না কেউ আমি বই॥  
প্রণয় প্রীতির তোষক গদি  
রক্ষে করতে চায় সে যদি,
তারে আনতে বলিস মনে করে  
      আদর সোহাগ–বালতি মই॥

Category: নজরুলগীতি
Previous Post:কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
Next Post:একী হাড়-ভাঙা শীত এল মামা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑