• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শা আর শুঁড়ি মিলে          শাশুড়ি কি হয় গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শা আর শুঁড়ি মিলে          শাশুড়ি কি হয় গো

পিলু খাম্বাজ – কারফা
 
শা আর শুঁড়ি মিলে  
       শাশুড়ি কি হয় গো।  
শ্যাম-প্রেমে বাধা দেয়  
       স্বামী তারে কয় গো॥  
নয় নদী মিলে হয় ননদি সে দজ্জাল,  
জুতো জামা-ই সার যার – জামাই সে মহাকাল,
যার কসুর হয় না সে শ্বশুর মহাশয় গো॥
সে ভাদ্দর-বউ, যার ভাদ্দর মাসে বিয়ে,  
দেবর সে জন, দেয় বর যে দাদারে দিয়ে।  
ভাসুর সে, অসুরের মতো যারে ভয় গো॥  
বেহায়া চশম-খোর, তাই কি বেহাই কই,  
পিষিয়া মারেন বলে নাম কি পিসিমা ওই,  
সবিরই সে ভাগ নেয় ভাগনেরই জয় গো॥

Category: নজরুলগীতি
Previous Post:কেরানি আর গোরুর কাঁধ
Next Post:তোমায় আমায় ও প্রেয়সী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑