• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাইয়া ধীরে চালাও তরণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নাইয়া ধীরে চালাও তরণি

ভৈরবী – কাশ্মীরি খেমটা

নাইয়া! ধীরে চালাও তরণি।
একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা  
               মেঘলা রজনি॥
হায় পারে নেওয়ার ছলে নিলে মাঝ নদীতে,
যৌবন-নদী টলমল নারি রোধিতে,
ওই ব্যাকুল বাতাস হরি নিল লাজ বাস,
তায় চঞ্চল-চিত যে তুমি চাহ বধিতে,  
পায়ে ধরি ছাড়ো বঁধু  
আমি পরের ঘরের ঘরনি॥  
তরঙ্গ ঘোর রঙ্গ করে, অঙ্গে লাগে দোল,
একী এ নেশার ঘোরে তনু মন আঁখি লোল।  
দুলিছে নদী দুলে বায়ু দুলিছে তরি,  
কেমনে থির রাখি মোর চিত উতরোল। 
ওঠে ডিঙি পানসি ভরি বারি কী করি  
               কিশোরী রমণী॥

Category: নজরুলগীতি
Previous Post:আজ ভারতের নব আগমনি
Next Post:প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑