• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে

মালগুঞ্জ – জলদ তেতালা

ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে।
ভুলে আছিস দেশ-জননি কেমন করে॥
ব্যথিত বুকে মা গো তোমার মন্দির গাড়ি
করি পূজা আরতি কত যুগ যুগ ধরি,
ধূপ পুড়েছে মা গো, চন্দন শুকায়ে যায়,
আয় মা আয় পুন রানির মুকুট পরে॥
দুখের পসরা মা আর যে বহিতে নারি,
কাঁদিয়া কাঁদিয়া শুকায়েছে আঁখি-বারি,
এ গ্লানি লজ্জা মা সহিতে নাহি পারি,
বিশ্ব-বন্দিতা এসো দুখ-নিশি ভোরে॥
অতীত মহিমা লয়ে এসো মহিমময়ী
হীনবল সন্তানে কর মা ভুবন-বিজয়ী,
দুখ-তপস্যা মা কবে তব হবে শেষ,
আয় মা নব-আশা রবির প্রদীপ ধরে॥

Category: নজরুলগীতি
Previous Post:উদার ভারত সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান
Next Post:আজ ভারতের নব আগমনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑