• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাচন লাগে ওই তরুলতায় পাতায় ফুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নাচন লাগে ওই তরুলতায় পাতায় ফুলে

বেহাগ খাম্বাজ –কারফা

নাচন লাগে ওই তরুলতায় পাতায় ফুলে।
ফুল-শৌখিন দখিন হাওয়া
নাচে সাথে দুলে দুলে॥
রঙিন-পাখা প্রজাপতি,
বন দুলায়ে মন ভুলায়ে।
ঝিল্লি-নূপুর বাজায়ে
নাচে বনে নিশীথিনী এলোচুলে॥
মৃণাল-তনু কমল নাচে এলোখোঁপায় নীল জলে,
ঝুমুর ঝুমুর ঘুমুর বাজায় নির্ঝর পাষাণ-তলে।
বাদলা হাওয়ায় তালবনা ওই বাজায় চটুল দাদরা তাল,
নদীর ঢেউ-এ মৃদং বাজে, পানসি নাচে টালমাটাল।
নেচে নেচে গ্রহতারা দিশাহারা নটরাজের নাট-দেউলে॥

Category: নজরুলগীতি
Previous Post:মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
Next Post:সাগর হতে চুরি ডাগর তব আঁখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑