• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিজলি চাহনি কাজল কালো নয়নে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বিজলি চাহনি কাজল কালো নয়নে

কাজরি – দাদরা

বিজলি চাহনি কাজল কালো নয়নে।
রহি রহি কেন হানিছে ক্ষণে ক্ষণে॥
ভীরু প্রণয় মম
ঝড়ের পাখির সম
শিরণ মাগে তোমার মনো-বনে॥
আমার প্রণয় প্রদীপ-শিখা তোমার শ্বাসে থেকে থেকে
কেঁপে মরে, ওগো প্রিয়, বাঁচাও তারে আঁচল ঢেকে।
ধ্যান যাহার ওই রাঙা চরণ, বেঁধো না তায় বেণির ফাঁদে;
কী হবে পিঞ্জরে রাখি বেঁধেছ যায় বাহুর বাঁধে ;
কেন হান আঘাত যে হেরে আছে রণে॥

Category: নজরুলগীতি
Previous Post:তোরা যা লো সখী মথুরাতে
Next Post:খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑