• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাত ভাই চম্পা জাগো রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সাত ভাই চম্পা জাগো রে

ভাটিয়ালি – কারফা
 
সাত ভাই চম্পা জাগো রে, ওই পারুল তোদের ডাকে।
ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে॥  
কী জাদু করিল তোদের বিদেশি সৎ-মায়ে,  
রাজার দুলাল ঘুমিয়ে আছিস আঁধার কানন-ছায়ে,  
নিজেরা না জাগলে কবে মুক্ত করবি মাকে॥
তোদের বোন এনেছে জিয়ন-কাঠি প্রাণের পরশ-মণি,  
মায়া-নিদ্রা ভোলাতে ওই গায় সে জাগরণী।
গুবরে পোকায় মউ খেয়ে যায় তোদের ওই মৌচাকে॥
তোদের চাঁপা রঙে চাপা আছে অরুন-কিরণ-রেখা,
তোরা জাগবি রে যেই, অমনি পাবি দিনমণির দেখা;  
বোনের সাথে ভাই জাগিলে ভয় করি আর কাকে॥

Category: নজরুলগীতি
Previous Post:লক্ষ্মী মা তুই আয় গো উঠে সাগর-জলে সিনান করি
Next Post:গেরুয়া-রং মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑