• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার সোনার হিন্দুস্থান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার সোনার হিন্দুস্থান

পাহাড়ি মিশ্র – কারফা

আমার সোনার হিন্দুস্থান। 
দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ॥  
ধরণির জ্যেষ্ঠা কন্যা তুমি আদি মাতা,
তব পুত্র গাহিল বেদ-বেদান্ত সাম-গাথা,  
তব কোলে বারেবারে এল ভগবান॥  
আদিম যুগের তুমি প্রথমা ধাত্রী,  
তোমার আলোকে হল প্রভাত রাত্রি,
সবে বিলাইলে অমৃত সংগীত জ্ঞান॥  
সোনার শস্যে তব ঝলমল বর্ণ  
অন্তরে মাণিক্য-মণি-হিরা-স্বর্ণ,
তুমি বর্বরে করিয়াছ মানব মহান॥  
হিংসা-দ্বেষ-ভোগ-ক্লান্ত এ বিশ্ব 
আবার শিখিবে ত্যাগ, হবে তব শিষ্য,
তুমি বাঁচাবে সবারে করি অমৃত দান॥

Category: নজরুলগীতি
Previous Post:সামলে চলো পিছল পথ গোরী
Next Post:আমার শ্যামলা বরন বাংলা মায়ের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑